স্বাগতম relok.in - এ। এই ওয়েবসাইট টি ব্যবহার করে খাবার অর্ডার বা বুকিং করার আগে দয়া করে নিচের নিয়ম ও শর্তাবলী ভালো করে পড়ে নিন। আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার অর্থ হলো আপনি এই শর্তাবলীতে সম্পূর্ণ সম্মতি জানিয়েছেন।
1. আমাদের পরিচয় ও পরিষেবা (about us)
relok.in একটি সম্পূর্ণ ঘরোয়া ও ক্লাউড কিচেন। আমাদের এই ক্লাউড কিচেন টি কানতুর্কা অঞ্চলের গোপালপুর গ্রামে অবস্থিত যেটি মানিকড়া হাই স্কুলের পাশের একটি গ্রাম। আমাদের নিজস্ব কোনো অফলাইন দোকান নেই। আমরা যত ধরনের খাবার বিক্রি করি তা সম্পূর্ণ ভাবেই আমাদের ওয়েবসাইটে দেখানো হয়, আমাদের গ্রাহকরা আমাদের ওয়েবসাইট relok.in ভিজিট করে এক বা একের বেশি আইটেম বা খাবার অর্ডার করতে পারেন। অর্ডার করার সময় গ্রাহককে তাঁর নাম, ফোন নম্বর, ডেলিভারি নেওয়ার ঠিকানা এবং তারিখ ও সময় দিতে হবে। আপনি অর্ডারটি করার পর স্ক্রিনে একটি পেজ আসবে যেখানে আপনি কী কী আইটেম বা খাবার অর্ডার করেছেন, কত টাকা পে করতে হবে এবং আপনার দেওয়া নাম, ফোন নম্বর, ডেলিভারির ঠিকানা, ডেলিভারির তারিখ ও সময় এবং কবে ও কখন অর্ডারটি করেছেন তার ডিটেলস দিয়ে একটা পেজ দেখানো হবে এবং গ্রাহককে বলা হবে ওই পুরো পেজটির স্ক্রিনশট নিতে বা pdf আকারে সেভ করতে এবং এটিই হবে গ্রাহকের ই-বিল।
গ্রাহকের অর্ডার আমাদের কাছে আসার 5-10 মিনিটের মধ্যে আমাদের টিম আপনার দেওয়া ফোন নম্বরে কল করে অর্ডারটি পুনরায় কনফার্ম করে নেবে। অর্ডার কনফার্ম হয়েগেলে আমাদের কিচেনে আপনার খাবারের রান্না/বানানো শুরু হয়ে যাবে। এরপর আমাদের নিজস্ব
ডেলিভারি টিম আপনার অর্ডার নিয়ে আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে গিয়ে আপনার দেওয়া ফোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করবে।
যেহুতু আমরা শুধুমাত্র কেস অন ডেলিভারি মোডে পেমেন্ট নেই সুতরাং গ্রাহক তাঁর অর্ডারের বিল পে করলে ডেলিভারি স্টাফ গ্রাহককে তাঁর অর্ডারটি হেণ্ডওভার করবে।
এছাড়াও যদি কোনো গ্রাহক আমাদের দেওয়া ফোন নম্বরে ফোন করে সরাসরি অর্ডার দিতে চান তাহলেও আমরা অর্ডার গ্রহণ করি।
2. খাবারের মান ও হাইজিন (food quality and hygiene)
a. আমরা খাবারের স্বাদ, গুণগত মান এবং পরিচ্ছন্নতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাদের রান্না ঘরটি প্রয়োজনীয় সরকারী নিয়ম (fssai) মেনে পরিচালিত হয়।
3. পেমেন্ট পদ্ধতি (payment mode - COD only)
a. আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি (cash on delivery - COD) মোডে পেমেন্ট গ্রহণ করি।
4. অর্ডার বাতিল নীতি (ordar cancellation policy)
a. আমাদের ওয়েবসাইটে গ্রাহকের কোনো একাউন্ট আমরা তৈরি করিনা সুতরাং, গ্রাহক অর্ডার করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাঁর অর্ডার বাতিল করতে পারবেন না। যদি কোনো গ্রাহক অর্ডার বাতিল করতে চান তাহলে আমাদের ফোন নম্বর, হোয়াটশএপ, নরমাল এসএমএস বা ইমেল এ জানিয়ে অর্ডার বাতিল করতে হবে (আমাদের ফোন নম্বর, হোয়াটশএপ, নরমাল এসএমএস ও ইমেল জানার জন্য আমাদের contact us বা যোগাযোগের মাধ্যম বিভাগে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।) আর নয়তো কোনো গ্রাহকের কাছ থেকে অর্ডার আসার পর আমাদের টিম 5-10 মিনিটের মধ্যে আপনাকে ফোন করবে অর্ডারটি পুনরায় কনফার্ম করার জন্য ঠিক এই সময় আপনি অর্ডারটি পুনরায় কনফার্ম না করলে অর্ডারটি বাতিল বলে ধরে নেওয়া হবে।
5. ভুল খাবার ডেলিভারি (missing items)
a. যদি ভুল খাবার ডেলিভারি করা হয়ে থাকে অথবা অনেক খাবার বা আইটেম এর মধ্যে কোনো আইটেম না থাকে তাহলে তার প্রমাণ স্বরূপ যথেষ্ট ভিডিওগ্রাফী করে আমাদের হোয়াটশএপ এ 10-20 মিনিটের মধ্যে পাঠাতে হবে। আমাদের টিম যথাযথভাবে সেটি যাচাই করবে এবং যত দ্রুত সম্ভব গ্রাহকের সাথে যোগাযোগ করবে এবং সেই গ্রাহক যদি সঠিক অর্ডারটি পেতে চান তবে আমাদের টিম সঠিক অর্ডারটি রান্না করে গ্রাহককে পৌঁছে দেবে, এ ক্ষেত্রে যথেষ্ট সময় (30-50 মিনিট) আমাদের দিতে হবে। আর যদি কোনো গ্রাহক যিনি ভুল আইটেম পেয়েছেন তিনি যদি আইটেম টি নতুন করে না নিয়ে সেই আইটেমের জন্য ধার্য টাকা টি যেটি তিনি অর্ডার ডেলিভারি করার সময় দিয়েছেন সেই ধার্য টাকাটি ফেরত পেতে চান এবং এরকম কোনো গ্রাহক যিনি তাঁর অর্ডারগুলির মধ্যে কোনো আইটেম না পেয়ে থাকেন এবং তার জন্য যে টাকাটি পে করেছেন সেটি ফেরত পেতে চান তাহলে আমাদের টিম সেইদিনই সম্ভব হলে আর না হলে পরবর্তী এক থেকে দুই দিনের মধ্যে সেই ধার্য টাকাটি আপনার কাছে গিয়ে আপনাকে নগদ দিয়ে আসবে।
6. ডেলিভারি সময় (time for delivery)
আপনার কাছে অর্ডারটি পৌছাতে 30-40 মিনিট সময় লাগতে পারে। যদি দুই বা তার বেশি অর্ডার বা ফুড আইটেম হয় এবং যদি আবহাওয়া দুর্যোগপূর্ণ হয় তাহলেও অর্ডারটি আপনার কাছে পৌছাতে আরও একটু দেরি হতে পারে। আমাদের তরফ থেকে কোনো কারণে যদি অর্ডারটি পৌছানো সম্ভব না হয় তাহলে আমাদের টিম আপনার দেওয়া ফোন নম্বরে আপনাকে ফোন করে অথবা এসএমএস করে তা জানিয়ে দেবে। এরকম কোনো ঘটনা ঘটলে আমরা অত্যন্ত দুঃখিত।